এসইও অপটিমাইজড আর্টিকেল বলতে কী বোঝায় এবং আমি আর্টিকেল লেখার সময় আমার আর্টিকেলকে কিভাবে এসইও বেইজড আর্টিকেল বানাতে পারি?

1 Answers   6.8 K

Answered 3 years ago

Best SEO tips for beginners

SEO এর পূর্ন রুপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization)। সংক্ষেপে এস.ই.ও। সাধারনত আপনার যদি কোন ওয়েব সাইট, ব্লগ বা ইউটিউব চ্যানেল থাকে তাহলে এই এস.ই.ও এর গুরুত্ব অনেক। কারন আপনার সাইটের জন্য বা যে কোন একটি সাইটের জন্য ট্রাফিক অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ন একটা জিনিস। আপনি যদি আপনার সাইটের ট্রাফিক ই না পান বা ভিসিটর ই না আসে সেই ক্ষেত্রে আপনার সাইটটিকে কখনো কেউ চিনবে না।

আপনার ওয়েব সাইটের ভিউ বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে এস.ই,ও করতে হবে।

অনেকে নিজে নিজেই করে থাকে আবার অনেকে তার সাইটের জন্য অথবা কোম্পানির সাইটের জন্য এক্সপার্টদেরকে নিয়ে এস.ই.ও করিয়ে নেয় টাকা দিয়ে। যেহেতু আপনি ফ্রিতে ব্লগিং করবেন অথবা একটা সাইট দার করাবেন তাই আপনি চাইলে নিজে নিজেই আপনার ব্লগকে এস.ই.ও করতে পারবেন।

এস.ই.ও করার গুরুত্বঃ

এস.ই.ও কি তা আমরা সবাই জানি। এস.ই.ও করার ফলে আপনার ব্লগে ভিসিটর আসবে খুব সহজেই। এর ফলে আপনার প্রোডাক্ট অথবা আপনার ওয়েব এর নিশ এর ভালো ইম্প্রেসন আসবে। আর আপনার ব্লগ যদি ইনকামের মাধ্যম হয় তাহলে আপনি চাইলে সেখান থেকে ইনকাম করতে পারবেন। ইনকামের জন্য আ্যাডসেন্স অথবা এফিলিয়েট মার্কেটিং অথবা লিঙ্ক ব্যাবহার করে থাকেন তাহলে সেখানে ইম্প্রেসন পেতে হলেও আপনাকে এস.ই.ও করতে হবে।

নতুন সাইট কিভাবে এস.ই.ও করবেন?

ইনকামের ক্ষেত্রে

ব্লগিংঃ আপনি যদি ইনকাম করার জন্য ওয়েবসাইট তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সাইটটিকে সঠিক ভাবে এস.ই.ও করতে হবে। ব্লগ সাইট থেকে ইনকামের জন্য কোন ডোমেইন অথবা হোষ্টিং কিনতে হবে না। কিন্তু আপনি যদি আপনার সাইটটিকে ভালোভাবে দার করাতে চান তাহলে আপনাকে সাজেষ্ট করবো একটা ডোমেইন কেনার জন্য।

আর একদম ফ্রিতে করতে চাইলেও সমস্যা নাই। আপনি দিনরাত পরিশ্রম করলে অবশ্য কাষ্টম ডোমেইনেও আপনার ব্লগকে দার করাতে পারবেন।

ওয়ার্ডপ্রেসঃ ওয়ার্ডপ্রেস থেকে ইনকাম করার জন্য ওয়ার্ডপ্রেসে ফ্রিতে পারবেন না। আর এর জন্যই আমি আপনাকে রিকোমেন্ড করবো ফ্রিতে ব্লগিং করতে চাইলে ব্লগার থেকে শুরু করুন।

ওয়ার্ড প্রেসেরে একটা সুবিধা হলো এতে অনেক ধরনের প্লাগিং আছে যার ফলে আপনি এস.ই.ও করতে পারবেন খুব সহজেই। কিন্তু আপনি যদি ব্লগিং থেকে করতে চান তাহলে আপনি এই প্লাগিং গুলো পাবেন না।

এখন আসি ইনকামের কথায়। আপনি যে কোন আ্যাড নেটওয়ার্কের থেকে সাধারন ভাবেই গুরুত্ব দেবেন গুগল আ্যাডসেন্সকে। আর গুগল আ্যাডসেন্স শুধু টপলেভেল ডোমেইন এবং ব্লগস্পট ডোমেইন থেকেই ইনকামের সুযোগ দেই। আর তাই ওয়ার্ডপ্রেস থেকে ইনকাম করতে হলে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে।

ব্লগার থেকে শুরু করলে নতুন হিসেবে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এর ফলে সহজেই এডসেন্স পেয়ে যাবেন।

যেভাবে এস.ই.ও করবেনঃ

কিওয়ার্ড রিসার্চ: অবশ্যই হাই ভলিউম এবং লো কিওয়ার্ড ডিফিকিল্যাটি দেখে সিলেক্ট করবেন। এর ফলে আপনার সাইটের ভিসিটর বেশি আসবে কিন্তু আপনার কমপিটিটর কম থাকবে। সেই ক্ষেত্রে আপনার সাইটটি খুব তারাতারি রেঙ্ক করবে।

কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

ব্যাকলিঙ্ক তৈরি: আপনার ওয়েব সাইট বা ব্লগের জন্য অবশ্যই ব্যাকলিঙ্ক তৈরি করে রাখবেন। এই ব্যাকলিঙ্কের জন্য আপনি গেষ্ট পোষ্ট, প্রোফাইল ব্যাকলিঙ্ক, ফোরাম এ অংশগ্রহরেন মাধ্যমে করতে পারবেন।

আর আপনার অফ পেইজ এস.ই.ও-এর জন্য অবশ্যই সোশাল সাইট ফেইসবুক, টুইটার,পিনষ্টার এ শেয়ার করবেন। এর ফলে আপনি আমিরিকা কানাডার অনেক ভিসিটর পাবেন। কিন্তু এখানে একটা বিষয় লক্ষনীয় সেটা হলো আপনার সাইটটির ল্যাঙ্গুয়েজ অথবা যেই পোষ্টির ব্যাকলিঙ্ক তৈরি করছেন সেই আর্টিকেলটি অবশ্যই ইংলিশ হতে হবে।


Shihab Uddin
shihabuddin
143 Points

Popular Questions