চুল পড়া নিয়ে আপনি কতটুকু হতাশায় আছেন?

1 Answers   13.6 K

Answered 2 years ago

ভাই কি বলব বলুন । চুল পড়া , চুল পাকা , ঝরে পড়া একটা সমস্যা । আগে দেখতাম বয়স হলে চুল পড়ত , পাকত । এখন সব উল্টে গেছে। এটা নানা কারনে হয়। অপুষ্টি , দুশ্চিন্তা , মানসিক চাপ , বংশগত । তো ভাই নিয়মিত মাথা পরিস্কার রাখুন। চুলের যত্ন নিন। পরিমান মত ঘুমান। এর পরেও যদি উন্নতি না হয় তবে ডাক্তারের সাথে কথা বলে হরমোন পরীক্ষা করান । যদি উনি এই টেস্ট দেন। তবে আমার কিছু কথা আছে। নিচে বলছি। স্কাল্পে যখন পুষ্টি ও স্টিমুলেশনের অভাব হয় তখনই চুল পড়তে শুরু করে। স্কাল্পে সঠিক তেলের মাসাজ আবার নতুন করে চুল গজাতে সাহায্য করে। কারণ এই তেলগুলি স্কাল্প ও চুলের ফলিকলকে স্টিমুলেট করে চুল গজাতে সাহায্য করে। এছাড়া এই তেলগুলো যেহেতু সুগন্ধযুক্ত হয় সেহেতু ম্যাসাজ করার পর প্রশান্ত লাগে এবং মানসিক চাপও কম হয়। এখন দেখুন কোন তেলগুলো । রোজমেরি অয়েল রোজমেরি এসেনশিয়াল অয়েল রক্তনালী প্রসারিত করে এবং কোষের সংখ্যা বৃদ্ধি করে চুল গজাতে সাহায্য করে। এটি স্কাল্পে অক্সিজেন সরবরাহ করে পুষ্টি যোগায়। এটি চুল ঘন করে। নারকেল তেলের সঙ্গে ৫-৬ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মিশিয়ে স্কাল্পে লাগাতে হবে। এটি ১০-১৫ মিনিটের জন্য রেখে দিয়ে শ্যাম্পু করে ফেলতে হবে। লেমনগ্রাস অয়েল লেমনগ্রাস এসেনশিয়াল অয়েল খুশকি কম করতে সাহায্য করে। চুল পড়ার অন্যতম কারণ হল খুশকি। লেমনগ্রাসের সুগন্ধ অত্যন্ত প্রশান্তিদায়ক এবং এটি ড্রাই স্কাল্পের সমস্যা দূর করে। নিয়মিত যে শ্যাম্পু বা কন্ডিশনার (প্রাকৃতিক বা জৈব হলে ভালো) ব্যবহার করা হয় তার সঙ্গে ৩-৪ ফোঁটা লেমনগ্রাস এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিয়মিত ব্যবহার করতে হবে। বার্গামট অয়েল বার্গামট এসেনশিয়াল অয়েল অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান সম্পন্ন এবং একটি স্বাস্থ্যকর স্কাল্পের জন্য উপযোগী তেল। এটির প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য স্কাল্প ঠাণ্ডা রাখে, ফোঁড়া বা অতিরিক্ত ঘামের মতো সমস্যা কম করে। নারকেল তেলের সঙ্গে ৩-৪ ফোঁটা ট মিশিয়ে স্কাল্পে লাগাতে হবে। তার পরে চুল ধুয়ে ফেলতে হবে। দেখুন কোন উপকার হয় কিনা।
Tusfi Tasnim
tusfitasnim
285 Points

Popular Questions